২০২৫ সালের কেন্দ্রীয় বাজেট: কৃষক, মহিলা ও পরিকাঠামো খাতে বড় ঘোষণা |

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) ২০২৫ সালের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট (Union Budget 2025) পেশ করেছেন। এটি মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। এবারের বাজেটে কৃষক, মহিলা, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এবং প্রযুক্তি খাতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে।


কৃষকদের জন্য বড় ঘোষণা



  • রাজ্যের সঙ্গে পার্টনারশিপে জেলাভিত্তিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে, যা প্রায় ১.৭ কোটি কৃষককে উপকৃত করবে।

  •  বিহারে মাখানা বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

  •  দেশীয় উৎপাদন বাড়াতে ভোজ্য তেল ও ডাল চাষে বিশেষ উদ্যোগ নেওয়া হবে, আগামী ৬ বছরের মধ্যে ভারত ডাল উৎপাদনে আত্মনির্ভর হবে।

  •  কিষাণ ক্রেডিট কার্ডের লোন সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে (পূর্বে ছিল ৩ লক্ষ টাকা)।

  • ইউরিয়া প্লান্ট স্থাপন ও তুলো উৎপাদন থেকে সি ফুড রফতানিতে উৎসাহ দেওয়া হবে।


মহিলাদের জন্য নতুন প্রকল্প


  • ৫ লক্ষ মহিলা, এসসি ও এসটি সম্প্রদায়ের জন্য নতুন প্রকল্প চালু করা হবে।

  • কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে অনেকেই পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে তুলনা করছেন।


শিক্ষা ও প্রযুক্তিতে উন্নয়ন


  • আইআইটি (IIT) ও মেডিক্যাল কলেজের আসন সংখ্যা বাড়ানো হবে।

  • সরকারি বিদ্যালয়ে ব্রডব্যান্ড সংযোগ চালু করা হবে।

  • বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে ৫০,০০০টি ল্যাব নির্মাণের ঘোষণা।


পরিকাঠামো ও পর্যটনে বিনিয়োগ


  • জলশক্তি প্রকল্পে ২৫,০০০ কোটি টাকা বরাদ্দ।

  • উড়ান প্রকল্পকে আরও গুরুত্ব দেওয়া হবে।

  • বিহারে গ্রিনফিল্ড বিমানবন্দর এবং পাটনা বিমানবন্দরের উন্নয়ন করা হবে।

  • পর্যটন ও আইআইটি গবেষণায় বিশেষ তহবিল বরাদ্দ করা হয়েছে।


কর ও অর্থনৈতিক সংস্কার


  • আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ করা হবে।

  • বিমা ক্ষেত্রে ১০০% এফডিআই অনুমোদন দেওয়া হয়েছে।

  • কোম্পানি মার্জের প্রক্রিয়া সহজ করা হবে এবং KYC নিয়ম আরও সরলীকরণ করা হবে।


স্বাস্থ্য খাতে বিশেষ ঘোষণা

  •  ক্যান্সার রোগীদের জন্য ৩৬টি জীবনদায়ী ওষুধে শুল্ক ছাড় দেওয়া হবে।

  •  সামাজিক কল্যাণে সারচার্জ মকুবের প্রস্তাব।

  •  খনি অঞ্চলে বিশেষ উন্নয়ন প্রকল্প চালু।

  •  জেলা হাসপাতালগুলোতে ক্যান্সার কেয়ার ইউনিট স্থাপন করা হবে।


এবারের বাজেট বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। কৃষক, মহিলা, স্বাস্থ্য ও পরিকাঠামো খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি এই বাজেট নিয়ে কী ভাবছেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন